ঢাকার মেট্রোরেল লাইন-১ প্রকল্পের গুরুত্বপূর্ণ দুটি সিস্টেম প্যাকেজের নকশা প্রণয়ন ও নির্মাণকাজের চুক্তি পেয়েছে ভারতের অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)। জাপানের সুমিতোমো করপোরেশনের সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠানটি রেলপথ নির্মাণ, বিদ্যুৎ সরবরাহ, সিগন্যালিং, টেলিযোগাযোগ ও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর স্থাপনের কাজ করবে। এলঅ্যান্ডটির ঘোষণা অনুযায়ী, চুক্তি দুটিকে তাদের বড় অঙ্কের প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রতিষ্ঠানটির হিসাবে, ৫ হাজার কোটি ভারতীয় রুপির বেশি মূল্যের কাজের এই শ...