রাজধানীর পুরানা পল্টন এলাকায় রাষ্ট্রবিরোধী মিছিল ও উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন।রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. মোস্তফা সরদার, মো. রাশেদ, ঢাকা ৪৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজীব, মো. সেলিম মিঞা, আব্দুস সামাদ রনি, মো. মমিন হাওলাদার, মো. জিহাদ, র...