ড্যাপসহ আবাসন খাতের জন্য অযৌক্তিক ও বাস্তবতাবিবর্জিত বিভিন্ন বিধিমালা সংস্কার ও সংশোধনের দাবি জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রেসিডেন্ট ড. আলী আফজাল। তিনি বলেন, নানা ধরনের জটিল ও কঠিন নিয়ম-কানুনের কারণে দেশের আবাসন ব্যবসা ক্রমেই সংকটের মুখে পড়ছে। আবাসন শিল্পকে টিকিয়ে রাখতে বিদ্যমান বিধিবিধানের প্রয়োজনীয় সংস্কার করা জরুরি।এ বিষয়ে আবাসন ব্যবসায়ীদের নিয়ে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর-১২-এর সেতারা কনভেনশন সেন্টারে মতবিনিময় সভার আয়োজন করা হয়।...