দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনা ‘প্রপাগান্ডা’ ছড়ানোর অভিযোগে বিতর্ক সৃষ্টি করা আলোচিত চলচ্চিত্র ‘ডিয়ার ইউ’-এর একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে বেইজিং। ‘চীনকে আরও ভালোভাবে বোঝাতে’ ৭৪টি দেশের ১৫০ জন বিদেশি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের এ প্রদর্শনীতে আমন্ত্রণ জানানো হয়।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত সোমবারের এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও পেরুসহ ৭৪টি দূতাবাসের কূটনীতিকরা।চলচ্চিত্রটি গুয়াংডং প্রদেশের চাওশান অঞ্চলে প্রচলিত তেওচিউ উপভাষায় নির্মিত। এতে দে...