সংকট নিয়ে গভীরভাবে ভাবা এবং তার সমাধানের উদ্যোগ নেওয়ার কোনো নমুনা চোখে পড়ে না। সবই ভাসা ভাসা। গভীরতর স্তরে বিদ্যমান কারণগুলোকে আমলে না নিয়ে বাহ্যিক উপসর্গগুলোকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বহুদিন ধরে। উদাহরণস্বরূপ, সমন্বিত নগর ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক সমন্বয়হীনতার সংকটের কথা বলা হয়। বিগত স্বৈরাচারী সরকারের আমলে কোনো প্রকার নাগরিক সংলাপ ছাড়াই ২০১১ সালের ডিসেম্বরে ঢাকা সিটি করপোরেশনকে উত্তর ও দক্ষিণে ভাগ করে ফেলা হলো। দলীয় কর্মীদের মধ্যে অধিক হারে পদ বণ্টন ও সম্পদের ভাগবাটোয়ারা ছাড়া এই অদ্ভু...