গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো স্মার্টফোন ডিজাইনে নতুন যুগের সূচনা করে সত্যিকারের শূন্য মিলিমিটার বা জিরো মিমি বেজেলবিহীন কনসেপ্ট ফোন উন্মোচন করেছে। স্মার্টফোনের আকার না বাড়িয়ে ব্যবহারকারীদের আরও বড় ও প্রিমিয়াম ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিতে টেকনোর এই নতুন প্রজন্ম বেজেলবিহীন ধারণার রূপায়ণ ঘটিয়েছে।
ফোনটিতে ডিসপ্লের চারপাশের দৃশ্যমান কালো বর্ডার পুরোপুরি সরিয়ে ফেলা হয়েছে। ঐতিহ্যবাহী নকশা থেকে বেরিয়ে এজ-টু-এজ ডিসপ্লে নিশ্চিত করতে উন্নত কম্পোনেন্ট স্ট্যাকিং, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এবং অভি...