বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল প্রতারণা প্রতিরোধ, স্বার্থ সুরক্ষা এবং শেয়ারবাজারের উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে সপ্তাহব্যাপী কর্মসূচির সার্থকতা নির্ভর করছে প্রতিশ্রুতি ও সুপারিশ বাস্তবায়নের ওপর। এজন্য বিনিয়োগকারীদের আর্থিক শিক্ষা কার্যক্রম সারা বছর চালু রাখা, বাজারে অনিয়ম প্রতিরোধ এবং অভিযোগের কার্যকর সমাধানের ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল-আমিন বলেছেন, বিশ্ব বিনিয়োগকারী স...