নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ ফেরিঘাট থেকে মাত্র ৩০০ গজ দূরে শীতলক্ষ্যা নদীতে ভাসমান তিনটি তরী। একটিতে লেখা ‘পরিবেশ তরী’, মাঝেরটিতে ‘ইতিহাস তরী’, শেষেরটিতে ‘ডিজিটাল তরী’। নদীর পাড়ের ওয়াকওয়ে দিয়ে যে পথচারীই হেঁটে যান, কৌতূহলী চোখে তাকান সেগুলোর দিকে। জিজ্ঞেস করলে আয়োজকরা জানিয়েছেন, শিশুদের পরিবে...