যুক্তরাষ্ট্রের
উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের
(ডিএফসি) অর্থায়ন প্রাপ্তি অর্জনের কারণ হিসেবে সরকারের শ্রমবান্ধব নীতিকে দেখালেন
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
আজ
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি ডিএফসির অর্থায়নের
জন্য বাংলাদেশ যোগ্যতা লাভের খবরটি দেন।
এই
অর্জনের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ডিএফসির অর্থায়নের পথ সুগম
হওয়ায় আগামী দিনগুলোতে বাংলাদেশের বৃহৎ প্র...