বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার এবং শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, সচেতনতামূলক প্রচার ও অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়।এ বছর বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ছিল ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। দিবসটি উপলক্ষে আজ সকালে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের সামনে সড়কের একপাশে দাঁড়িয়ে কর্মকর্তা-কর্মচারী ও সর্বস্তরের মানুষ শোভাযাত্রায় অংশ নেন...