চট্টগ্রামের পটিয়ায় আমদানি করা শিশুদের ডায়াপারের মেয়াদ মুছে নতুন মেয়াদ বসিয়ে বাজারজাত করার অভিযোগে এক প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে প্রায় ৩২ লাখ টাকা বাজারমূল্যের ২০ হাজার পিস মেয়াদোত্তীর্ণ বেবি ডায়াপার ধ্বংস করা হয়।আজ বৃহস্পতিবার পটিয়ার পাচুরিয়া ও হালিম খাঁর চর এলাকায় এ অভিযান চালানো হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় এবং পটিয়া থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে পাচুরিয়া, হাল...