বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বির্তুল গ্রামের ব্যস্ত সড়ক দিয়ে একের পর এক যানবাহন ছুটে যাচ্ছে। রাস্তার পাশে ছোট্ট একটি ছাপড়ি ঘর। চারদিকে প্লাস্টিকের বস্তা টাঙানো, মাথার ওপর পাটখড়ির ছাউনি। ভেতরে কয়েকটি কাঠের বেঞ্চ। বাহ্যিক চাকচিক্য বলতে কিছুই নেই। তবু প্রতিদিন বি...