দুঃখের দিনে মন ভালো করা, কিংবা খুশির দিনে মুখ মিষ্টি করা— সব কিছুতেই চকলেটের জুড়ি মেলা ভার। প্রিয়জনকে ভালোবাসার কথা জানাতে বা নিজের মনকে ভালো করতে আমরা চকলেট বেছে নিই। আট থেকে আশি, সব বয়সীদের কাছেই এখন অন্যতম প্রিয় এক খাবারের নাম চকলেট। আজ ৭ জুলাই, বিশ্ব চকলেট দিবস। যদিও চকলেটের নাম শুনলে এখনো অনেকেই বলে থাকেন, এত বেশি চকলেট খেয়ো না, ওজন বেড়ে যাবে। বেশি চকলেট খেলে দাঁত নষ্ট হবে। ক্যালোরি বেড়ে যাবে হু হু করে ইত্যাদি। তারা নিশ্চয়ই আপনার ভালোর জন্যই এমনটা বলে থাকেন। কিন্তু এসব পরামর্শ কতটা কার...