ডারউইন টেস্ট জয়কে বাংলাদেশ দলের অধিনায়ক
নাজমুল হোসেন শান্ত বলেছেন, দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য। কিন্তু কেন?
এমন তো নয়, অস্ট্রেলিয়াকে আগে কখনো টেস্টে হারাতে পারেনি বাংলাদেশ? অস্ট্রেলিয়ার মাটিতে
অস্ট্রেলিয়াকে হারানোটা কেন এত মাহাত্ম্যপূর্ণ?
মুশফিকুর রহিমের নেতৃত্বে ২০১৭ সালে
মিরপুর টেস্টে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়েছিল, সেই দলে অস্ট্রেলিয়ার বর্তমান দলের
স্টিভেন স্মিথ, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, নাথান লায়নরা ছিলেন। ২০০৫ সালে কার্ডিফে
অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডেতে হারিয়েছ...