বরগুনা পৌর শহরে তিনটি হিন্দু পরিবারের বাড়িতে চিরকুট পাঠিয়ে ডাকাতির হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। আজ রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে গার্লস স্কুল সড়কে ওই তিন পরিবারের বাড়ির আঙিনায় পৃথক তিনটি চিরকুট পাওয়া যায়।চিরকুটে সেদিনই বাড়িগুলোয় ডাকাতির কথা উল্লেখ করে পরিবারের সদস্যদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। এ ঘটনায় পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।স্থানীয়রা জানান, গার্লস স্কুল সড়কে দীর্ঘদিন ধরে বসবাস করছেন হিন্দু সম্প্রদায়ের তিন ব্যবসায়ী পরিবার। রবিবার বিকাল সাড়ে ৩টার পর পরিবারের সদস্যরা বাড়ির আঙিনায় চিরকুটগুল...