নরসিংদীর মাধবদীতে একটি ডাইং কারখানার বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। তাদের মধ্যে কারখানার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার শ্যাম্পু মিয়া ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জামালকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।আজ বুধবার বিকালে নরসিংদী সদর উপজেলার মাধবদীর বিরামপুর এলাকার কালীবাড়ি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে প্রথমে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রত...