যেখানে একজন এমবিবিএস চিকিৎসক ফি নেন ৫০০ থেকে ৬০০ টাকা, সেখানে মাত্র ৫০-১০০ টাকায় বা কোনো কোনো রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. খোকন রেজা।
প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে তার কোয়ার্টারের ছোট্ট চেম্বারে ভিড় করেন রোগীরা। তাদের কেউ দিনমজুর, কেউ কৃষক, কেউবা রিকশাচালক, আবার কেউ বিধবা।
অর্থের অভাবে যেন কেউ চিকিৎসা বঞ্চিত না হন, এই বিশ্বাস থেকে বছরের পর বছর ধরে তিনি হাসপাতা...