নারীর অভিজ্ঞতা, কাজের বাস্তবতা ও নেতৃত্বকে গুরুত্ব না দিলে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর ন্যায্য ও টেকসই হবে না বলে মত দিয়েছেন তৃণমূল পর্যায়ের নারী নেত্রীরা। ম্যানুষের জন্য ফাউন্ডেশনের উইমেনস এমপাওয়ারমেন্ট অ্যান্ড এনার্জি (ডব্লিউইই) প্রকল্পের আওতায় ২৮ থেকে ৩০ জুন ঢাকার আলোক অডিটোরিয়ামে অনুষ্ঠিত তিন দিনের প্রশিক্ষণে তারা এ মত দেন। ‘নবায়নযোগ্য জ্বালানি খাতে নারী-নেতৃত্ব শক্তিশালীকরণ ও জেন্ডার অন্তর্ভুক্তি’ শীর্ষক প্রশিক্ষণে দেশের বিভিন্ন এলাকার নারী নেতৃত্বাধীন নাগরিক সংগঠনের ২৩ নারী নেত...