দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক কর কমিশনার ও আর্থিক প্রতিবেদন কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।একই প্রজ্ঞাপনে অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুদকের চেয়ারম্যান এবং ড. জাহাঙ্গীর আলম খানকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।দীর্ঘ কর্মজীবনে কর প্রশাসন, আর্থিক ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক সংস্কারে অভিজ্ঞতা অর্জন করেছেন ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। সংশ্লিষ্ট ব্যক...