চট্টগ্রাম নগরের ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম রেলওয়ে থানার ষোলশহর স্টেশনের ইনচার্জ (আইসি) অসীম ধর জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তি রেললাইনের ওপর হাঁটছিলেন। পেছন দিক থেকে ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেন আসার সময় তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। পরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে ধারনা করা হচ্ছে ওই ব্যাক্তির বয়স ৪৫ থেকে ৫০ বছর। তিনি ষোলশহর...