ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে অভিযান চালিয়ে প্রায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এ ঘটনায় ট্রেনের লোকোমাস্টার (চালক) শাহজাহান (৫৪)কে করা হয়েছে আটক। তবে পালিয়ে গেছেন তার সহকারী লোকোমাস্টার। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৬০৩ আপ কন্টেইনার ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ অভিযান চালায়। র্যাব-৯-এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুরুন্নবী জানান, ট্র...