মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে প্রস্তাবিত একটি সমঝোতা স্মারকের ফাঁস হওয়া শর্তগুলো ইরানের পক্ষেই বেশি ঝুঁকে রয়েছে বলে মনে হচ্ছে। শুক্রবার পশ্চিমা, পাকিস্তানি ও ইরানি সূত্রে প্রকাশিত এসব তথ্যের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব প্রতিবেদনকে ‘ভুল’ বলে দাবি করেছেন তিনি।সমঝোতা স্মারকের বি...