আগামী ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য আয়ারল্যান্ড সফরকে ঘিরে ইউরোপজুড়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। ডাবলিন ও কাউন্টি ক্লেয়ারের ডুনবেগ—দুই স্থানেই নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হচ্ছে।
সফরের পূর্ণাঙ্গ সূচি এখনো প্রকাশ না হলেও আইরিশ ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ট্রাম্প ১২ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আয়ারল্যান্ডে অবস্থান করতে পারেন।
সফরের অন্যতম আকর্ষণ হবে তার মালিকানাধীন ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ লিংকস, ডুনবেগে অনুষ্ঠিতব্...