রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘খুনি’ বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চীনে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনকে ‘বন্ধু’ বলে উল্লেখ করার পর শুক্রবার এ মন্তব্য করেন তিনি।সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, পুতিনকে কী বলে সম্বোধন করবেন, তা ট্রাম্পের বিষয়। তবে ইউক্রেনের কাছে পুতিন শত্রু এবং একজন খুনি। তার ভাষায়, বিশ্বের অধিকাংশ মানুষের কাছেও পুতিন একজন খুনি, কারণ তিনি প্রতিদিন ও প্রতিরাতে মানুষ হত্যা করছেন।জেলেনস্কি আরও বলেছেন...