দীর্ঘদিন ধরেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ঘনিষ্ঠ রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ককে ইসরায়েলের জন্য নিজের অপরিহার্যতার প্রমাণ হিসেবে তুলে ধরে আসছেন।কৈশোর ও তরুণ বয়সের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে কাটানোর কারণে তার আমেরিকান উচ্চারণ এবং দেশটির রাজনীতি সম্পর্কে গভীর বোঝাপড়া তাকে একের পর এক মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করেছে বলে মনে করা হয়। সমর্থকদের মতে, এই দক্ষতাই তাকে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন এবং নিজের রাজনৈতিক লক্ষ্য অর...