নরওয়ের পুলিশের কাছে রুপার মুদ্রার যেন এক রহস্যময় অভিযান! বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের হাজার হাজার রুপার মুদ্রা খুঁজছিলেন তদন্তকারীরা। অবশেষে সেই মুদ্রার হদিস মিলল এমন এক জায়গায়, যা হয়তো পুলিশও ভাবেনি— একটি ছুটে চলা ট্রাকের ভেতরে!
ঘটনাটি ঘটে ২০২৫ সালের এপ্রিলে। নরওয়ের রাজধানী অসলো থেকে পশ্চিমে বায়েরুম এলাকায় মহাসড়কে একটি ট্রাক সন্দেহজনকভাবে এদিক-ওদিক চলতে দেখে পুলিশ সেটি থামায়। তল্লাশি করতেই কর্মকর্তাদের চোখ কপালে— ট্রাকভর্তি আমেরিকান ঈগল সিরিজের রুপার মুদ্রা!
এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসে আর...