জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে। বন্দর থেকে দেশের বিভিন্ন এলাকায় আমদানি করা পণ্য পরিবহনে ট্রাকভাড়া বেড়েছে। গন্তব্যভেদে ট্রাকপ্রতি পাঁচ থেকে আট হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। হঠাৎ পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা।গত সোমবার সকাল থেকে ট্রাকভাড়া নিয়ে বিভিন্ন স্থানে চালক ও ব্যবসায়ীদের মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনাও ঘটেছে। বন্দর এলাকার পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দেশের...