গাজীপুরের কাপাসিয়ায় বড় ভাইয়ের ট্রলিতে চাপা পড়ে দেড় বছরের শিশু আব্দুল্লাহ নিহত হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার চরসমানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আব্দুল্লাহ ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।স্থানীয়রা জানালেন, শনিবার সারাদিন ট্রলি চালিয়ে ৮টার দিকে বাড়িতে ফেরেন শিশুটির বড় ভাই। ট্রলি নিয়ে বাড়ির উঠানে প্রবেশ করার সময় বড় ভাইয়ের কাছে ছুটে যায় আব্দুল্লাহ। এ সময় ট্রলির চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
আরও পড়ুন...