বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় আহরণ বৃদ্ধি এবং রেমিট্যান্স প্রেরণ আরও সহজ করতে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) এবং ট্যাপট্যাপ সেন্ডের মধ্যে রেমিট্যান্স ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিকেবির উপব্যবস্থাপনা পরিচালক মোহা. খালেদুজ্জামান এবং ট্যাপট্যাপ সেন্ডের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার ইমরান ভূঁইয়া চুক্তির নথিপত্র বিনিময় করেন। এর ফলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, ইউরোপসহ ৪০টি দেশ থেকে রেমিট্যান্স সংগ্রহ করে ৯০টিরও বেশি দেশে পাঠানোর পথ সুগম হলো। অ...