হলিউডের সিনেমা নির্মাতাদের মধ্যে অনবদ্য এক নাম ক্রিস্টোফার নোলান। তার সিনেমা মানেই অন্যরকম কিছু। শুধু বক্স অফিসে ঝড় নয়, দর্শক-সমালোচকদের জন্য নতুন ভাবনার জগত তৈরি করেন তিনি। কখনও স্বপ্নের গোলকধাঁধা, কখনও সময়ের রহস্য, আবার কখনও মহাকাশের অসীম বিস্তার, সবকিছুকেই অসাধারণ দক্ষতায় বড় পর্দায় তুলে ধরেছেন অস্কারজয়ী এই ব্রিটিশ নির্মাতা।তার সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন তাবৎ দুনিয়ার দর্শক। বড় খবর হলো, আরও একবার দর্শকদের সেই অপেক্ষার অবসান ঘটাতে চলেছেন তিনি। ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ...