বৈশ্বিক বাজারে বাংলাদেশের টেক্সটাইল ও ফ্যাশন পণ্যের নতুন ক্রেতা তৈরি এবং সর্বশেষ ট্রেন্ডের পণ্য আন্তর্জাতিক ক্রেতাদের সামনে তুলে ধরতে টেক্সওয়ার্ল্ড প্যারিস ২০২৬-এ অংশ নিচ্ছে বাংলাদেশের ১৭টি প্রতিষ্ঠান। ফ্রান্সে হতে যাওয়া আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের মাধ্যমে নতুন ব্যবসায়িক সংযোগ তৈরির পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের অবস্থান আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউরোপের অন্যতম শীর্ষস্থানীয় টেক্সটাইল, পোশাক ও চামড়াজাত শিল্পের বাণিজ্য মেলা টেক্সওয়ার্ল্ড অ্যাপ...