কুমিল্লার মেঘনা ও তিতাসের দুই গ্রামের মধ্যে টেঁটাযুদ্ধে এক নারী নিহতের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন তিতাসের নতুন ভাটেরারচর গ্রামের মাইনুদ্দিন (৪০), মো. হান্নান (২৬), কাশেম বেপারী (৬০) ও মো. রানা (২১)। মেঘনা থানার ওসি শহিদুল ইসলাম আজ সোমবার এসব নিশ্চিত করেছেন। তিনি জানালেন, একটি চর দখলকে কেন্দ্র করে মেঘনার চরবিনোদপুর ও আলীপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে তিতাসের নতুন ভাটেরারচর গ্রামবাসীর দ্বন্দ্বে ঘটে সংঘর্ষটি। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে তিতাসের চরভাটেরা গ...