পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২৮ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির ইয়েলোফিন টুনা।আজ শুক্রবার মাছটি কুয়াকাটা মাছ বাজারের মনি ফিস মৎস্য আড়তে বিক্রির জন্য নিয়ে এলে দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।জানা যায়, গত ২৮ জুলাই কুয়াকাটা সংলগ্ন পায়রা বন্দরের মূল চ্যানেলের কাছাকাছি এফবি সজিব নামের একটি মাছ ধরার ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। পরে ট্রলারের মাঝি জীবন মাছটি কুয়াকাটা মাছ বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন।এত বড় টুনা মাছ দেখে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের...