বলিউড অভিনেতা গোবিন্দকে ঘিরে অভিনেত্রী কমল রানির সঙ্গে সম্পর্কের গুঞ্জন নতুন করে আলোচনায়। এরই মধ্যে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়েছেন গোবিন্দ ও সুনীতা আহুজার মেয়ে টিনা আহুজা। তবে বাবা-মায়ের ব্যক্তিগত বিষয় নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।সম্প্রতি বম্বে কুতুর উইক ২০২৬-এ হাজির হয়ে বাবার ফ্যাশন নিয়ে কথা বলেন টিনা। তাকে প্রশ্ন করা হয়, নব্বইয়ের দশকে গোবিন্দর উজ্জ্বল রঙের পোশাক ও আলাদা স্টাইল নিয়ে তার কী মত। জবাবে টিনা জানান, সেটি তার বাবার জন্য কাজ করেছে এবং তিনি নিজেও তা উপভ...