সাশ্রয়ী মূল্যে অধিক স্পেকট্রাম বরাদ্দ ও বিনিয়োগবান্ধব নীতিমালা গ্রহণ করা গেলে দেশের ডিজিটাল অর্থনীতিও নতুন গতি পাবে এমন মতামত ব্যক্ত করে টেলিযোগাযোগ খাত বিশেষজ্ঞরা বলেছেন, টেলিযোগাযোগ সেবায় তরঙ্গকে শুধু সরকারি রাজস্ব আহরণের উৎস হিসেবে দেখা ঠিক নয়। বরং এটিকে জাতীয় ডিজিটাল অবকাঠামো ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তি হিসেবে বিবেচনা করতে হবে। আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘স্পেকট্রাম ফর আ কানেকটেড বাংলা...