নতুন আয়কর আইনে ব্যবসার লাভ-লোকসান বিবেচনা না করে বার্ষিক মোট বিক্রির ওপর ন্যূনতম ১ শতাংশ টার্নওভার কর আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ওপর করের চাপ কমাতে টার্নওভার করের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বার্ষিক বিক্রি ২ কোটি টাকা পর্যন্ত হলে কোনো টার্নওভার কর দিতে হবে না। ২ কোটি টাকার বেশি থেকে ৪ কোটি টাকা পর্যন্ত বার্ষিক বিক্রির ক্ষেত্রে টার্নওভার কর হবে দশমিক ৫ শতাংশ। আর বার্ষিক বিক্রি ৪ কোটি টাকার বেশি হলে প্র...