অধিকাংশ আমেরিকান চান নবনির্বাচিত ডেমোক্র্যাটিক সংখ্যাগরিষ্ঠ মার্কিন কংগ্রেস ইরানের সাথে যুদ্ধের অবসান ঘটাক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্কগুলো বাতিল করুক। এটি জীবনযাত্রার উচ্চ ব্যয়ের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিরই ইঙ্গিত দেয়। সোমবার সম্পন্ন হওয়া চার দিনব্যাপী রয়টার্স/ইপসোস—এর নতুন এক জরিপ অনুযায়ী দেখা গেছে, ৭১% আমেরিকান যার মধ্যে ৯৩% ডেমোক্র্যাট এবং ৫১% রিপাবলিকান চান যে মার্কিন কংগ্রেস এমন আইন পাস করুক যা ইরানের সাথে সংঘাতের অবসান ঘটাবে। ট্রাম্প মার্কিন মিত্র ইসর...