তাইওয়ানের দিকে ধেয়ে আসছে টাইফুন চাম্পি। শুক্রবার প্রায় পুরো তাইওয়ানে স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এরই মধ্যে প্রবল বাতাস ও মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে দ্বীপটিতে। ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে এলেও সরাসরি তাইওয়ানে আঘাত হানার আশঙ্কা এখনো রয়েছে।একপর্যায়ে সুপার টাইফুনে পরিণত হওয়া চাম্পি এ বছর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম শক্তিশালী ঝড়। তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের (সিডব্লিউএ) তথ্য অনুযায়ী, ঝড়টির কেন্দ্রের কাছাকাছি বাতাসের সর্বোচ্চ ঝাপটার গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৯১ কিলোমিটার।সিডব্লিউএ জানিয়...