গোপালগঞ্জে ফুটবল
খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত
৩০ জন আহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যার পর টর্চলাইট জ্বালিয়ে ও মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র
ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ান দুই গ্রামের লোকজন।
জানা গেছে, বিকেলে গোপালগঞ্জ শহরতলির ঘোষেরচর এলাকার একটি
মাঠে ফকিরকান্দি ও ঘোষেরচর গ্রামের মধ্যে ফুটবল খেলা চলছিল। এ সময় দুই পক্ষের মধ্যে
কথা-কাটাকাটির একপর্যায়ে ফকিরকান্দি গ্রামের লোকজন ঘোষেরচরের হান্নান মোল্লাকে দেশীয়
অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে...