সোমবার (১৭ আগস্ট) সকাল
৯টার মধ্যে ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর
দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে
ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি
ও বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
রবিবার (১৬ আগস্ট) রাত
৯টা থেকে সোমবার সকাল
৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার
পূর্বাভাসে জানানো
হয়েছে এ তথ্য।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক
স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, সকাল
৯টার মধ্যে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পট...