সাতক্ষীরায় আশরাফুল ইসলাম হৃদয় (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মানসিক হতাশা থেকে একটি চিরকুট লিখে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা পুলিশের।আজ শনিবার দুপুর ১২টার দিকে তালার দক্ষিণ সারসা গ্রামে ঘটেছে এ ঘটনা। নিহত হৃদয় দক্ষিণ সারসা গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে।মরদেহ উদ্ধারের সময় তার পাশে চিরকুট পায় পুলিশ। চিরকুটে লেখা ছিল, ‘আজকের রেজাল্টের জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমার আব্বু-আম্মু আমার জন্য তাদের নিজেদের সুখ-শান্তি বিসর্জন দিয়েছে। আমিও অনেক কষ্...