শেয়ারবাজারে আর্থিক ডেরিভেটিভস চালুর আগে বাজারের প্রস্তুতি, প্রযুক্তিগত অবকাঠামো ও ঝুঁকিব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে বিএসইসি। সোমবার ডিএসই আয়োজিত সচেতনতামূলক ও পরামর্শমূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন বিএসইসি কমিশনার মো. নাফিজ আল তারেক।
তিনি বলেছেন, ডেরিভেটিভস চালুর বিষয়ে কমিশন ইতিবাচক। তবে যথাযথ প্রস্তুতি ছাড়া এ ধরনের পণ্য বাজারে অতিরিক্ত ঝুঁকি তৈরি করতে পারে। ডেরিভেটিভস চালুর জন্য সেন্ট্রাল কাউন্টারপার্টি (সিসিপি) ব্যবস্থা কার্যকর করা জরুরি।