শ্রদ্ধেয়
বড়দের চরণে,
দিনাজপুরের পঁচাশি বছরেরও পুরনো স্যাঁতসেঁতে, জরাজীর্ণ হাসপাতালের বারান্দায় শুয়ে যখন মাথার ওপরের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে, তখন আমাদের বুক আতঙ্কে কেঁপে ওঠে। বিরল উপজেলা থেকে আসা চার বছরের ছোট্ট শিশুটির চোখ দিয়ে জল গড়ায়, আর আমরা বুঝতে পারি— আমাদের ঝুঁকিবন্দি শৈশব। কেবল শিশুমৃত্যু হার কমানোই কি আপনাদের রাষ্ট্র গঠনের সফলতা? ৯.২ শতাংশ শিশু দারিদ্র্য ও সামাজিক বৈষম্যের জাঁতাকলে পিষে গিয়ে পেটের দায়ে শ্রমে নামতে বাধ্য হচ্ছে।
আপনারা গালভরা বুলি দেন যে শিশুরাই জাতির ভবিষ্যৎ। চারপাশ...