হলিউড থেকে বলিউড— পর্দায় তিনি নামলেই সিনেমা হিট! ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ দিয়ে ডেবিউ করলেও ২০১২ সালের ‘ককটেল’ সিনেমার পর অভিনেত্রী হিসেবে নিজের অন্য এক রূপ দেখিয়েছেন দীপিকা পাড়ুকোন। তবে চিত্রনাট্যের চরিত্রের গভীরে ঢুকতে গিয়ে দীপিকা কতটা বেপরোয়া ও নির্ভীক হয়ে উঠতে পারেন, সম্প্রতি তার এক অবিশ্বাস্য গল্প শোনালেন বর্ষীয়ান অভিনেত্রী জয়তী ভাটিয়া।সঞ্জয় লীলা বানসালির বিখ্যাত সিনেমা ‘রাম-লীলা’র শুটিং শুরু হওয়ার আগের এক গোপন ওয়ার্কশপের স্মৃতি ভাগ করেছেন তিনি।সম্প্রতি উপস্থাপক সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক...