বাংলা গানের দুই প্রজন্মের দুই জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী ও জয় শাহরিয়ার এবার একই মঞ্চে গান শোনাবেন লন্ডনে। আগামী ২৩ আগস্ট রবিবার লন্ডনের রয়াল রিজেন্সি মিলনায়তনে অনুষ্ঠিত হবে তাদের এই বিশেষ কনসার্ট।‘মেগা কনসার্ট ২০২৬’ শিরোনামের এ আয়োজন করছে আইঅন টিভি। এতে ওপার বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে গান পরিবেশন করবেন বাংলাদেশের গায়ক-গীতিকার ও সুরকার জয় শাহরিয়ার।আয়োজক সূত্রে জানা গেছে, কনসার্টের গেট খুলবে বিকেল ৩টায়। ইতোমধ্যে অনলাইনে শুরু হয়েছে টিকিট বিক্রি। টিকিটের মূল্য নির্ধারণ করা...