প্রস্রাবে জ্বালাপোড়া, বারবার প্রস্রাবের বেগ, তলপেটে অস্বস্তি, ইউরিন ইনফেকশন বা মূত্রনালির সংক্রমণের এই উপসর্গগুলো চিকিৎসা নিয়ে ভালো হলেও কিছুদিন পর আবার ফিরে আসে। প্রশ্ন, কেন বারবার এই সংক্রমণ হয়? মূত্রনালির সংক্রমণ সাধারণত ঘটে যখন জীবাণু, বিশেষত অন্ত্রের ব্যাকটেরিয়া মূত্রনালি দিয়ে মূত্রথলিতে পৌঁছে যায়। নারীদের মূত্রনালি ছোট হওয়ায় তারা পুরুষদের তুলনায় এই সংক্রমণে বেশি আক্রান্ত হন।
যেসব কারণে বারবার সংক্রমণ হতে পারে
পর্যাপ্ত পানি না খাওয়া, ফলে প্রস্রাবে জীবাণু জমে থাকার সুযোগ...