রাশিয়ার ডিজেল জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি রবিবার বলেছেন, এসব হামলার কারণে ডিজেলের সংকট তৈরি হচ্ছে, যা ‘বিশ্বকে ক্ষতিগ্রস্ত করছে’।সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের একের পর এক দূরপাল্লার ড্রোন হামলায় দেশটির জ্বালানি উৎপাদন কমে গেছে। এর ফলে রাশিয়াজুড়ে পেট্রলের সংকট দেখা দিয়েছে।ইউক্রেন নিজেও রাশিয়ার নিয়মিত হামলায় জ্বালানি অবকাঠামো হারাচ্ছে। দেশটির দাবি, তেল শোধনাগ...