প্রত্যন্ত গ্রামে ২৫ বছর ধরে বই পড়ার অভ্যাস ও জ্ঞানচর্চা গড়ে তুলছে স্পিকার আব্দুল জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি। গল্প, উপন্যাস, ইতিহাস, দর্শন, সাহিত্যসহ নানা বিষয়ের পাঁচ হাজারের বেশি বই রয়েছে এখানে। স্থানীয় শিক্ষার্থী, তরুণ ও বইপ্রেমীদের কাছে পাঠাগারটি এখন জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র। তবে পাঠাগারের দোতলা ভবনের পাশের খাল নিয়ে সৃষ্টি হয়েছে নতুন শঙ্কা। খালপাড়ের মাটি সরে গেলে ভবনটি ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া স্টিমার ঘাট বাজারসংল...