কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে গভীর রাতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার গভীর রাতে কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়— ‘ভয় করি না বুলেট বোমা, শেখ হাসিনা আসবে- বাংলাদেশ হাসবে’, ‘আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই, জয় বাংলা- জয় বঙ্গবন্ধু’, এবং ‘হানিফ সাহেব...