চেকের টাকা দিতে গিয়ে চাঁদা দাবির পর মারধরের শিকার হওয়ার অভিযোগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন এক জুলাই যোদ্ধা। অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে গিয়াস উদ্দিন মামলার আবেদন করেন। আদালত তার জবানবন্দি গ্রহণের পর সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।বাদীপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানি বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার অভিযোগ অনুযায়ী, জুলাই যোদ্ধা হিসেবে তিন ল...